সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইএবির নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি), ঢাকা মহানগর দক্ষিণ।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলটির সহকারী মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির প্রধান সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, নগর দক্ষিণের দফতর সম্পাদক গাজী নাজিমুদ্দিন, কার্যনির্বাহী সদস্য মুফতি খোরশেদ আলম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহদী ইমাম।

মতবিনিময়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে উৎসবের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ