সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৪০ জনকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী ও সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ জন সদস্যকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়।

সমাপনী অধিবেশনে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি ইলিয়াস হামিদী, মুফতি আতিকুল্লাহ, মাওলানা শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা মোশাররফ হুসাইনসহ মহানগর নেতারা।

প্রশিক্ষণ মজলিসে সংগঠনের কার্যক্রম, দায়িত্বশীলতার বিষয়সহ বিভিন্ন বিষয়ে সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ