সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আওয়ার ইসলাম ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা আব্দুল বাতেনকে সভাপতি ও মুফতি ইব্রাহীম খলিলকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে কাতারের দোহায় আমানুল্লাহ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি ইব্রাহীম খলিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসীদের কল্যাণ এবং কাতারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

পরে সম্মেলনে কাতার কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল বাতেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুফতি ইব্রাহীম খলিল।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ