সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আজ জমিয়তের মজলিসে শুরার অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে শুরার অধিবেশন আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত হবে। অধিবেশনে দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

সকাল ১০টায় অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তবে শুরার সব সদস্যকে সকাল ৯টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এক নির্দেশনায় তিনি বলেন, শুরা অধিবেশনকে সফল, সুষ্ঠু ও ফলপ্রসূ করতে সদস্যদের সময়ানুবর্তিতা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ কারণে নির্ধারিত সময়ের আগেই সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অধিবেশনে জমিয়তের সাংগঠনিক কার্যক্রম, চলমান বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে শুরা সদস্যদের মতামত ও পরামর্শ নেওয়া হবে বলে জানা গেছে।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আশা প্রকাশ করেন, শুরা সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে অধিবেশনটি সুষ্ঠু ও ফলপ্রসূভাবে সম্পন্ন হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ