শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


দলের এক লাখ টাকার কুপন সংগ্রহ করলেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অক্টোবর ২০২৬ ‘বায়তুল মাল মাস’ উপলক্ষে এক লাখ টাকার কুপন সংগ্রহ করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বায়তুল মাল তহবিল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ১,০০,০০০ টাকার কুপন সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলটির পক্ষ থেকে অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ হিসেবে পালন করা হচ্ছে। এ মাসে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের সহযোগীদের কাছ থেকে বায়তুল মাল তহবিলে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ