শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ফুটপাতের হকাররা সাধ করে এ পেশায় আসেন না; বরং জীবিকার তাগিদে উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে হকারি করেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, মানুষকে ফুটপাতে হকারি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে—এটাই রাষ্ট্রের জন্য লজ্জাজনক। এটি রাষ্ট্রের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতার একটি আলামত। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। তা না করে যারা বাধ্য হয়ে হকারি করে জীবিকা নির্বাহ করছেন, তাদের উপার্জনের পথ বন্ধ করে দেওয়া রাষ্ট্রের নà