সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবাদের নামে পশ্চিমা অপসংস্কৃতি ও অশ্লীলতা ছড়ানোর চেষ্টা রুখে দাঁড়াতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে এক ব্যক্তির পোশাককে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে পুঁজি করে ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’ শিরোনামে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, মুসলিমপ্রধান দেশে এ ধরনের কর্মসূচি সামাজিক শালীনতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি পশ্চিমা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা।

তারা বলেন, যেকোনো নাগরিক হয়রানির বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। তবে প্রতিবাদের নামে ধর্মীয় অনুভূতি, সামাজিক শালীনতা ও তাহজিব-তমাদ্দুন উপেক্ষা করে জনসম্মুখে অশ্লীলতা ছড়ানোর চেষ্টা মেনে নেওয়া যায় না।

নেতৃবৃন্দ আরও বলেন, পবিত্র কোরআনের সূরা আল-আরাফে পোশাককে মানুষের লজ্জাস্থান আবৃতকারী ও সৌন্দর্যের উপকরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে লজ্জাশীলতাকে ঈমানের একটি শাখা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সূরা আন-নূরে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

তাদের মতে, মেট্রোরেলের মতো সর্বজনীন গণপরিবহনে দলবদ্ধভাবে হাফ প্যান্ট পরে চলাচলের কর্মসূচি তরুণ প্রজন্মের নৈতিক ও সামাজিক মূল্যবোধে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিবৃতিতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আবেগ বা জেদের বশবর্তী হয়ে কোনো উসকানিমূলক কর্মসূচির অংশ না হয়ে আগামী বৃহস্পতিবারের কথিত প্রতীকী কর্মসূচি অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত।

একই সঙ্গে অপসংস্কৃতির প্রভাব থেকে যুবসমাজকে দূরে রেখে মেধা, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে ইসলাম ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ