শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মুছা আলম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মাদ জামাল উদ্দীন, যুগ্ম সমন্বয়কারী মুহাম্মাদ মতিউর রহমান বায়েজিদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা প্রার্থীর নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ