সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এর বিরুদ্ধে দেশে গণক্ষোভ বিস্ফোরিত হতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েই মানুষ শেখ হাসিনার গুলির মুখেও রাজপথে লড়াই করেছে। অনেক জীবন ও রক্তের বিনিময়ে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু সরকারের সাত মাস অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিশ্বকবি ভবনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখা আয়োজিত ‘সীরাত কনফারেন্স ও কোয়েস্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘গত কয়েকদিনে বিএনপির লোকেরা মব করে একটি স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দিয়েছে। গতকাল রাতেও বিএনপির লোকেরা একজন কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভের বিস্ফোরণ হতে পারে।’

সীরাত কনফারেন্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থী সমাজের আদর্শিক ও নৈতিক সংকটের একমাত্র সমাধান রাসূলে আরাবি (সা.)-এর সীরাতের মধ্যে নিহিত। শিক্ষার্থীদের জীবন গঠনে নবীজির আদর্শই একমাত্র পন্থা এবং একমাত্র উত্তম উদাহরণ। রাসূল (সা.)-এর জীবনচরিত্র অনুসরণ করেই একজন শিক্ষার্থী ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে প্রকৃত সফলতা অর্জন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘সীরাত শুধু একটি ইতিহাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।’

অনুষ্ঠানে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাদরুদ্দীন আহমেদ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন মুনতাছির আহমাদ এবং মুখ্য আলোচক ছিলেন মুফতি শামছুদ্দোহা আশরাফী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইউনুছ আহমেদ। এ সময় শাখার দায়িত্বশীলবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সীরাত কোয়েস্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও অ্যাওয়ার্ড বিতরণ করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ