শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে বিনয়ী, হিম্মতওয়ালা ও নীতি-আদর্শের ওপর অবিচল থাকার পাশাপাশি সংকীর্ণ মন-মানসিকতা পরিহার করতে হবে। কারণ, সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না। কর্মীরা এসব গুণ অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আগামীর নেতৃত্ব তাদের হাতেই আসবে বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাজধানীর খিলক্ষেতের আল-কাসিম মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ, আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসা শাখা আয়োজিত তরবিয়তী ইজতেমায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, জীবনের পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কটু বাক্য শুনতে হবে এবং সমালোচনা সহ্য করতে হবে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। কারণ, দুনিয়া প্রতিযোগিতার জায়গা। এ প্রতিযোগিতায় নিজেকে সর্বদিক থেকে যোগ্য ও উপযোগী করে গড়ে তুলতে হবে। আকিদা, আমল ও আখলাক—প্রতিটি ক্ষেত্রেই যোগ্যতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত কমিটিকে সম্মাননা ক্রেস্ট এবং জমিয়তের পতাকা ও প্রতীক খেজুরগাছের প্রতিকৃতি সম্বলিত ক্যানভাস প্রদান করেন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলরা।

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা ইসহাক কামালের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া তরবিয়তী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মাসউদুল করীম এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নূর হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নাঈম।

ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সালমান রাহিব ও সামুরা বিন মুহসিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও খিলক্ষেত থানা সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালীম মাহফুজ ও মাওলানা মুকতাদির আহমদ, খিলক্ষেত থানা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াজেদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি ফজলে এলাহী নোমান, ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান নাঈম, উত্তরের সহ-সাধারণ সম্পাদক জুল হক তালুকদার ও দফতর সম্পাদক ওসামা বিন উবায়দুল্লাহ প্রমুখ।

এছাড়া ঢাকার বিভিন্ন ক্যাম্পাসের প্রতিনিধিরা তরবিয়তী ইজতেমায় অংশগ্রহণ করেন। পরে খিলক্ষেত থানা জমিয়তের সভাপতি মাওলানা নূরুল ইসলাম কাসেমীর মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ