শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়ে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ৫৫ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায় অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করেছে। আমরা মনে করেছিলাম, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্ব পালনের চেয়ে অন্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন। এর ফলে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে রাজধানীতে প্রতিদিন বিভিন্ন স্থানে লাশ উদ্ধার হচ্ছে। ছোট ছোট শিশু-কিশোর নিখোঁজ হচ্ছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা মানুষকে অচেতন করে সর্বস্ব কেড়ে নিচ্ছে। শত শত দুর্ঘটনার পরও প্রশাসনের লোকজন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।

‘জীবিকার অন্বেষণে রাজধানীতে এসে সর্বস্ব হারানোর শোকের বদলা কি সরকার দিতে পারবে?’—প্রশ্ন রাখেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে দেওয়া নির্বাচনী ইশতেহারের সঙ্গে বর্তমান কার্যক্রমে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ও ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনো সময় আছে, জনগণের কাছে দেওয়া ওয়াদা পালনে সরকারকে সচেষ্ট হতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন নগর সহসভাপতি আলহাজ আবদুল আউয়াল মজুমদার, সহকারী সেক্রেটারি মুফতি আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক, সহনির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফ, সদস্য আরিয়ান মো. ইমন, কামরাঙ্গীরচর থানা সভাপতি মামুনুল হক আজহারী ও হাজারীবাগ থানা সভাপতি আবদুল হাই পাটোয়ারীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ