সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে জনগুরুত্বপূর্ণ যেকোনো আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা সাদিকুর রহমান বলেন, সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত সংশোধনী বিল শরিয়াহর বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এ আইনে ইসলামী শরিয়াহকে অবজ্ঞা করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মতো একটি মুসলিমপ্রধান দেশে এ ধরনের স্পর্শকাতর বিল উত্থাপনের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল দেশের শীর্ষস্থানীয় আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া। আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে জনগণের ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াহর বিধানকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মাওলানা সাদিকুর রহমান আরও বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও শরিয়াহর স্বার্থে বিতর্কিত আইনটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে জনগুরুত্বপূর্ণ কোনো আইন প্রণয়ন বা সংশোধনের আগে দেশের শীর্ষস্থানীয় আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার আহ্বান জানান তিনি।

শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, এ কে এম আব্দুল কাদির, আব্দুল করিম উবায়েদ, শেখ মস্তাক আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা কামরুল হাছান খান, মাওলানা মাহবুবর রহমান তালুকদার, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, আব্দুল গফুর, মাওলানা শায়েখ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমীন মুন্না, মাওলানা মাসরুর আহমদ বুরহান, মাওলানা জাবির আহমদ, মুহাম্মদ উবায়দুল্লাহ প্রমুখ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ