শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি প্রিন্সিপাল মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মুহাম্মাদ মুনতাসির আলী। অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য শাইখুল হাদিস মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ এবং উত্তরা বাবুস সালাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি কেফায়েত উল্লাহ নোমানী।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে ওলামায়ে কেরাম ও সুধীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় স্থানীয় খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওলামায়ে কেরাম ও গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ