বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮


নরসিংদীতে বিকেএমের নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) নরসিংদী জেলা শাখার উদ্যোগে নির্বাচিত কর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নরসিংদী জেলা মজলিস কার্যালয়, বেলানগরে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণ সভার কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন নরসিংদী জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন।

প্রশিক্ষণ সভায় নির্বাচিত কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা, দাওয়াতি কার্যক্রম, জনশক্তির মানোন্নয়ন, দলীয় শৃঙ্খলা, সংগঠনের নিয়ম-কানুন ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

দিকনির্দেশনামূলক আলোচনা করেন নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ। দারসুল কোরআন উপস্থাপন করেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ।

জনশক্তির মানোন্নয়ন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। কালিমা তাইয়্যেবার তাৎপর্য ও দাবি বিষয়ে আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

প্রশিক্ষণ সভায় দলীয় শৃঙ্খলা, জনশক্তির মানোন্নয়ন, কল্যাণময় ভ্রাতৃত্ব, দায়িত্ববোধ ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় উপস্থিত দায়িত্বশীল ও নির্বাচিত কর্মীরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ