নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাদ এশা স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, সাধারণ সম্পাদক মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, অফিস সম্পাদক এইচ. এম. খোকন, বিশিষ্ট সংগঠক সাদিকুর রহমান এবং যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ সম্পাদক সামিউল্লাহ শ্যামল।
সভায় মুফতি নুরুজ্জামানকে সভাপতি, মাওলানা মতিউর রহমানকে সিনিয়র সহ-সভাপতি এবং মাওলানা হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে মোহাম্মদপুর (পূর্ব) থানা কমিটি গঠন করা হয়। পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করানো হয়।
এ সময় নবগঠিত কমিটির দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনশক্তির মানোন্নয়ন ও সম্প্রসারণ এবং দাওয়াতি কার্যক্রম জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
আরএইচ/