সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

জ্বালানি তেল-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন, জ্বালানি তেল ও গ্যাসের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। মাওলানা জাহিদুজ্জামান নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেল ও গ্যাসের সংকট দ্রুত নিরসন করতে হবে। একই সঙ্গে বিদ্যুতের ভূতুড়ে বিল বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে হবে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। ঢাকা মহানগর দক্ষিণ যুব মজলিসের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সংগঠন সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, ছাত্র মজলিসের দায়িত্বশীল মোহাম্মদ কামরুল হাসান এবং ঢাকা মহানগর দক্ষিণের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বায়তুলমাল বিভাগের সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সহ-সাংগঠন বিভাগের সম্পাদক শহিদুল ইসলাম পাপন, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আলামিন, মজলিসে আমেলার সদস্য সাইফুর ইসলাম লিটন, মাসুদুর রহমান মাসুম, জসিম উদ্দীনসহ মহানগর ও বিভিন্ন থানার দায়িত্বশীলরা।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ