সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

ছাত্র মজলিস সিলেট জোনের বার্ষিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোনের বার্ষিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী।

জোনাল দায়িত্বশীল সভায় সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. আখলাক আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এবং খেলাফত মজলিস সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সভাপতি জুনায়েদ আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি সাইফুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান, মৌলভীবাজার শহর সভাপতি মো. সালমান হোসেন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুল বাসিত, মৌলভীবাজার জেলা সভাপতি আহমদ কবীর, সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, মৌলভীবাজার শহর সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আলী আজমান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক হোসাইন আহমদ জুবায়ের, পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আল-আমীন, হবিগঞ্জ জেলা অফিস সম্পাদক শেখ মুজাহিদ ইসলাম, সিলেট মহানগর মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল-মুমিনসহ জোনের বিভিন্ন শাখার দায়িত্বশীলরা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ