সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ অভিনন্দন জানান।

বিবৃতিতে জমিয়তের নেতৃবৃন্দ বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণকে তারা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে তিনি দেশ, জাতি ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তারা বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষতা, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের অভিভাবকসুলভ ভূমিকা পালন করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

জমিয়তের নেতৃবৃন্দ আরও বলেন, তারা আশা করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংবিধানসম্মত ভূমিকা পালন করবেন।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্বশীল ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ