নারীদের নিরাপদে যাতায়াতের জন্য সরকারের পৃথক ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একইসঙ্গে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতেও ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ক্লাসরুম চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি কলেজ গেট সংলগ্ন একটি অভিজাত রেস্টুরেন্টে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব ও রাঙ্গামাটি জেলা শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এ দাবি জানান।
তিনি বলেন, ‘নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সরকার পৃথক ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে। এটা প্রশংসনীয় উদ্যোগ। তবে একই সঙ্গে শি