সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপির পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অন্য নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন সত্যিকার অর্থে দেশকে পরিচালনা করতে সক্ষম হয়। বিএনপি যে একটি সত্যিকারের দেশ প্রেমিক দল, গণতান্ত্রিক দল- তার মূল কারিগর বেগম খালেদা জিয়া।’

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আদায়ের দেশনেত্রী খালেদা জিয়া মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া আপসহীন হওয়ার কারণে আজ বাংলাদেশ এই অবস্থায়।’

তিনি বলেন, ‘ক্ষমতায় বিএনপি চলে এসেছে, তার মানে সব কিছু পেয়ে গেছেন— এমন ভাবলে চলবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সব কিছু বাস্তবায়ন করতে হবে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখেছেন কিন্তু কোনো দিন কোনো বিষয়ে আপস করেননি। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ