বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না। এ বিষয়ে তিনি চ্যালেঞ্জও ছুড়ে দেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— ছয় মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। আমি বলি— বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম।’

তিনি বলেন, একমাত্র ইসলামি হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের অধিকার বাস্তবায়ন সম্ভব। ইসলামি হুকুমত প্রতিষ্ঠিত হলে ১০ বছরের মধ্যে দেশের সব গরিব মানুষকে দরিদ্রসীমার ওপরে নিয়ে যাওয়া সম্ভব।

নারীদের প্রসঙ্গে মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামি শাসনব্যবস্থায় নারীদের ইজ্জত ও মর্যাদা রক্ষা হবে। তারা তথাকথিত সমঅধিকার নয়, বরং ন্যায্য অধিকার পাবেন।

নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা নির্বাচনের আগে কুরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা সাহসের সঙ্গে চলছিল। আশা ছিল, দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা হবে। হঠাৎ দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি, কাফেলা মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। সেজন্য আমরা জোট ত্যাগ করেছিলাম।

তিনি আরও বলেন, আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।

সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান মুফতি ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ