শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল, আলেম, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ খেলাফত মজলিসে (বিকেএম) যোগদান করেছেন।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিসের কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ফরম পূরণের মাধ্যমে তারা সংগঠনে যোগ দেন। আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের হাতে ফরম তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যুক্ত হন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নর্থ ওয়েস্টার্ন কলেজের সাবেক শিক্ষক ও বিশিষ্ট আলেম মাওলানা সাইফুর রহমান, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক মাওলানা সালমান সাকী, মাওলানা মিজানুর রহমান জামালপুরী, মাওলানা জামিল আহমদ ও মাওলানা রফিকুল ইসলাম রংপুরী।

এ ছাড়া বিশিষ্ট সমাজসেবক ও মনিপুর বাইতুল আতিক মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সমাজসেবক মাহমুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মোহাম্মদপুর থানা সভাপতি মাওলানা নুরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানানো হয়। একই সঙ্গে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ