সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের আলেম-উলামা, লেখক, গবেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক আল্লামা মামুনুল হক। তিনি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, লেখক ও গবেষক মূসা আল হাফিজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের পটভূমি, জাতীয় চেতনা, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে গবেষণা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বইটির উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রন্থটি দেশের সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ