
|
আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৬, ০৫:৩০ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের আলেম-উলামা, লেখক, গবেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক আল্লামা মামুনুল হক। তিনি তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, লেখক ও গবেষক মূসা আল হাফিজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের পটভূমি, জাতীয় চেতনা, ন্যায়বিচারের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে গবেষণা ও গ্রন্থ প্রকাশের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইটি তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বইটির উদ্যোগের প্রশংসা করেন এবং গ্রন্থটি দেশের সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এসএইচ/ |