সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে ত্রাণসহায়তা নিয়ে দ্রুত এগিয়ে আসতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতাকর্মী, আলেম-উলামা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অসংখ্য পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

নেতৃদ্বয় বলেন, বন্যাদুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হেফাজতের নেতাকর্মী, আলেমসমাজ এবং দেশের বিত্তবান মানুষের উচিত দ্রুত এগিয়ে আসা। একই সঙ্গে পানিবন্দি মানুষকে উদ্ধার, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে সরকারকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তারা আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি পরীক্ষা। এ সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা প্রত্যেকের কর্তব্য। বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে এলে আল্লাহর রহমত নাজিল হবে।

তারা দেশবাসীর প্রতি বেশি বেশি ইস্তিগফার, তওবা এবং আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এ দুর্যোগ থেকে মুক্তি কামনা করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ