সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার ফি জমার সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৮ হিজরি/২০২৭ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থী নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। নিবন্ধনের সময় বাড়ানোর কারণে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করেছে বেফাক কর্তৃপক্ষ।

বুধবার (৭ অক্টোবর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জামাদিউল উলা থেকে ১৫ জামাদিউল উখরা পর্যন্ত স্বাভাবিক হারে পরীক্ষার অন্তর্ভুক্তি ফি জমা দেওয়া যাবে। এরপর ১৬ জামাদিউল উখরা থেকে ২৫ জামাদিউল উখরা পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফি জমা দেওয়ার সুযোগ থাকবে।

বেফাক জানিয়েছে, বিগত দুই বছরের মতো এবারও পরীক্ষার ফি অপরিবর্তিত রাখা হয়েছে।

ফযীলত মারহালায় স্বাভাবিক সময়ে নিয়মিত পরীক্ষার্থীর ফি ৬৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীর ৭৫০ টাকা। বিলম্বে এ ফি যথাক্রমে ৭০০ ও ৮০০ টাকা।

সানাবিয়া উলিয়ায় স্বাভাবিক সময়ে নিয়মিত পরীক্ষার্থীর ফি ৫৫০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীর ৬৫০ টাকা। বিলম্বে এ হার যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা।

সানাবিয়ায় স্বাভাবিক সময়ে নিয়মিত পরীক্ষার্থীর ফি ৫০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীর ৬০০ টাকা। বিলম্বে এ ফি যথাক্রমে ৫৫০ ও ৬৫০ টাকা।

মুতাওয়াসসিতাহ মারহালায় স্বাভাবিক সময়ে নিয়মিত পরীক্ষার্থীর ফি ৪২৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীর ৫২৫ টাকা। বিলম্বে এ হার যথাক্রমে ৪৭৫ ও ৫৭৫ টাকা।

ইবতিদাইয়্যা মারহালায় স্বাভাবিক সময়ে নিয়মিত পরীক্ষার্থীর ফি ৩৭৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীর ৪৭৫ টাকা। বিলম্বে এ ফি যথাক্রমে ৪২৫ ও ৫২৫ টাকা।

এ ছাড়া হিফজুল কোরআন ও ইলমুল কিরাআত মারহালায় স্বাভাবিক সময়ে নিয়মিত পরীক্ষার্থীর ফি ৪০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীর ৫০০ টাকা। বিলম্বে উভয় মারহালায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ফি যথাক্রমে ৪৫০ ও ৫৫০ টাকা।

বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট মাদরাসাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্তি ফি জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ