সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি:

অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক ও মানবকল্যাণমূলক সংগঠন ‘সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ​অনুষ্ঠানে প্রখ্যাত বুজুর্গ কুতুবুল আলম, আরব ওয়াল আজম আল্লামা শাহ ছোলতান আহমাদ নানুপুরী (রাহি.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসার প্রধান মুফতি হযরত আল্লামা মুফতি নোমান বিন মদিনা (হাফি.)-কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হবে।

আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত কুমিল্লার ছোটরা এলাকার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মহতি দ্বীনি অনুষ্ঠান।

সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের পৃষ্ঠপোষক এবং জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী (হাফি.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত আলেম হযরত আল্লামা মুফতি নোমান বিন মদিনা (হাফি.)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুতুবুল আলম আল্লামা ছোলতান আহমাদ নানুপুরী (রাহি.)-এর সুযোগ্য দৌহিত্র আল্লামা শাহ আনাস ছোলতানী পীর সাহেব নানুপুরী (হাফি.)।

​কল্যাণমুখী এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের তৌহিদী জনতার উপস্থিতি, সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ