বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঈদযাত্রা নিরাপদ ও গরুর হাটে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিকেএম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাট, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধ এবং ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)।

রোববার (১৭ মে) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্পাদকমণ্ডলীর এক গুরুত্বপূর্ণ সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সভায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শরাফত হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ ও মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমীন খান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এবং সহ-বায়তুল মাল সম্পাদক ক্বারী হোসাইন আহমদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, কোরবানির পশুর হাটে চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ ফি আদায় বন্ধ করা না গেলে সাধারণ বিক্রেতা ও ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং বাজার ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হবে।

তারা আরও বলেন, ঈদকে কেন্দ্র করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত ঈদুল ফিতরে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, দুর্বল সড়ক ব্যবস্থাপনা, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের বেপরোয়া মনোভাব এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।

সভা থেকে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময়ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এছাড়া প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করার আহ্বান জানানো হয়।

সভায় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ