সরকারকে নাজেহাল করতে বিরোধী দল চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা। তিনি বলেন, সংসদে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে।
আজ (বুধবার) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে এসব কথা বলেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা।
চট্টগ্রাম সিটি কলেজে গতকাল সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন আব্দুল ওয়াদুদ ভুঁঞা। তিনি প্রশ্ন রাখেন— কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, ‘গুপ্ত’। ছাত্রদল লিখেছে ‘গুপ্ত’। সেই জন্যই তারা ‘গুপ্ত’ শব্দকে উল্লেখ করে ছাত্রদলের à¦
