জমিয়তে উলামায়ে ইসলাম এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও আশানুরূপ ফলাফল হয়নি। এতে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা ও স্থবিরতা বিরাজ করে। সেটা কাটিয়ে ওঠার জন্য গত শনিবার (১৮ এপ্রিল) মজলিসে আমেলার বৈঠক করে জমিয়ত। সেখানে দলকে চাঙা করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে মজলিসে আমেলার চার দিন পর জানানো হয় কার্যবিবরণী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে জমিয়তের ফেসবুক পেইজে কার্যবিবরণী তুলে ধরা হলো। সেখানে বলা হয়-
গত ১৮ এপ্রিল ২০২৬ ঈ. শনিবার বেলা ১১টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার সভা দলের সম্মানিত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে রেজুলেশন খাতায় স্বাক্ষরকারী সম্মানিত সà¦