মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করতে সরকারের প্রতি আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জনদুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার।

শনিবার (১৮ এপ্রিল) গণম্যাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এই আহ্বান জানান।

তারা বলেন, দেশে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। একদিকে জ্বালানী সঙ্কট, নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। সেইসাথে চাঁদাবাজিও মারাত্মক আকার ধারণে করেছে। নারী হত্যা, নারী নির্যাতন তো আছেই। জনগণের নিরাপত্তাও চরম হুমকির মুখে।

ইসলামী আন্দোলন নেতারা বলেন, এমতাবস্থায় সরকার কঠোরহস্তে এসবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে জনরোষ ক্রমেই দানা বেঁধে উঠবে। তখন হয়তো কিছু করার থাকবে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ