ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। ৫/৭টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অন্তর্র্বতীকালীন সরকারের রিজার্ভের ৪০ হাজার কোটি টাকার মাধ্যমে সরকার ইশতেহার বাস্তবায়নে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচার আন্তরিক মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।
দলের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. আব্দুল আউয়ালের স