ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, ক্ষমতাসীন বিএনপি সরকার গত অন্তর্বর্তী সরকারের জারি করা মানবাধিকার অধ্যাদেশ অনুমোদনের জন্য সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে নির্দিষ্ট সময় পরে স্বয়ংক্রিয়ভাবে অধ্যাদেশটি লোপ পেয়ে যাবে। অধ্যাদেশটি অনুমোদন না করার যেসকল কারণ আইন মন্ত্রণালয় থেকে দেখানো হয়েছে তাতে মানবাধিকার কমিশনের ওপরে নির্বাহী বিভা