মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুয়ারে হাজির পবিত্র ঈদুল ফিতর। রাজনীতিবিদরা কে কোথায় ঈদ কাটাচ্ছেন এটা নিয়ে জনসাধারণের বরাবরই কৌতূহল থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা কে কোথায় ঈদ করবেন দলের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে। 

দলের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ঐতিহ্যবাহী চরমোনাই মাদরাসা মসজিদে। সকাল ৮টায় বরিশালের অন্যতম বৃহৎ এই জামায়াতে পীর সাহেব চরমোনাই নামাজ পড়াবেন।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদরাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ওমরায় থাকার কারণে মক্কায় হারামে নামাজ আদায় করে প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন।

দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারা সাঈদনগর মাদ্রাসায় ঈদের জামায়াতের ইমামতি করবেন।

দলের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বাইতুল ইবাদাত জামে মসজিদ, আদর্শবাগ, খিলগাঁও এ ঈদের নামাজ আদায় করবেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ