মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দেশবাসী ও মুসলিম উম্মাহকে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ শুভেচ্ছা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

বুধবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার শিক্ষা দেয়। পবিত্র ঈদ সেই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তারা বলেন, বর্তমান বিশ্ব অশান্তি, সংঘাত ও অন্যায়ের ভারে বিপর্যস্ত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ফিলিস্তিন ও ইরান পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এতে নিরীহ নারী-শিশুসহ অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এবং বহু মানুষ মানবিক সংকটে পড়ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের মুসলমানদের জন্য ঈদ উদযাপন বেদনাবিধুর হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তারা।

খেলাফত মজলিসের নেতৃদ্বয় আরও বলেন, প্রবাসে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশিও অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে ঈদ পালন করতে বাধ্য হচ্ছেন।

তারা বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। তাই সমাজের বিত্তবানদের গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।

নেতৃদ্বয় দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মুসলিম উম্মাহকে সব ধরনের সংকট থেকে মুক্তি দেন এবং বিশ্বে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ