জুলাই সনদের সঙ্গে বেঈমানি দেশের যুব সমাজ মেনে নেবে না। ছাত্র-যুবক-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তার পুনরাবৃত্তি এইদেশে আর চলতে দেওয়া হবে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সকল ফ্যাসিবাদবিরোধী দলগুলো মিলে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই সনদের দাবিগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া হলেও তা বাস্তবায়নের পরিবর্তে সরকার আজ ধোঁয়াশা তৈরি করছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইসলামী যুব মজলিস আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না করা পর্যন্à