মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের বিচার দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, আজ ৯ মার্চ দুপুরে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, সেচ্চাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল ও কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ একদল মাস্তান চেয়ারম্যানের ওপরে হামলা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

মাওলানা সিরাজুল ইসলাম বলেন, হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জনসম্পৃক্ততার কারণে দল-বল ও দেহরক্ষী নিয়ে চলেন না। এটা তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরল ও সাধারণ চলাচলকে যদি কেউ সুযোগ হিসেবে নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তোলে তাহলে সেই হানাদার হাত প্রতিরোধ করা হবে; ইনশাআল্লাহ। আমরা স্থানীয় প্রশাসনকে বলবো, অবিলম্বে অপরাধীদের বিষয়ে শক্ত আইনী অবস্থান গ্রহণ করুন। একই সাথে বিএনপি নেতৃত্বকে বলবো, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হতে পারে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ