মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদেরকে শেখায়—সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা এই মোহাম্মদপুরে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে চাই। আমাদের সকলের মধ্যে যেন মমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। কেউ যেন কারো ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরস্থ চাঁদ উদ্যানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত  পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আমীরে মজলিস আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন মাওলানা মাসরুরুল হক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মাওলানা জাকির হুসাইন, মাওলানা ফুরকান আহমাদ,  মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদানকালে আল্লামা মামুনুল হক বলেন, “আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা এই এলাকাটিকে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে গড়ে তুলতে চাই। আমাদের সকলের মধ্যে যেন মমতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। কেউ যেন কারো ওপর জোর-জুলুম করতে না পারে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই মাস আমাদেরকে শেখায়—সমাজের অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমরা চাই, সামর্থ্যবানরা যেন এগিয়ে আসে এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখে। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করুন।”

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ