মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মাহে রমজান আমাদের আল্লাহভীতি শিক্ষা দেয়। রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে হবে। আল্লাহভীতি না থাকলে মানুষ যেকোনো অপরাধ প্রবণ হতে দ্বিধা করে না। দেশ ও সমাজ থেকে চাঁদা, খুন, ধর্ষণ রোধ করতে হলে রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানা শাখার উদ্যোগে ইসলামবাগস্থ একটি মিলনায়তনে মাহে রমাযানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের চকবাজার থানা সভাপতি মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. সোল্য়ামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেস অতিথি ছিলেন দলের ঢাকা মহানগর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা নিজামুদ্দিন, ঢাবি ছাত্রনেতা সাইফ মুহাম্মদ আলাউদ্দিন, হাজী খোকন, মাওলানা রাশেদুল ইসলামসহ থানা নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বর্তমানে চাঁদাবাজি একটি মহামারির নাম। এ মহামারি থেকে জাতি মুক্তি চায়। নতুন সরকার চাঁদাবাজির কণ্ঠনালী চেপে ধরতে না পারলে এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সরকারের জন্য ভালো ফল বয়ে আনবে না।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ