নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, বাবার সামনে থেকে জোরপূর্বক অপহরণ এবং পরে নির্মমভাবে হত্যা করার বর্বরোচিত ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। পাশাপাশি দ্রুত ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একজন পিতাকে জিম্মি করে তার কিশোরী সন্তানকে ধর্ষণ এবং হত্যা করার মতো বর্বর, নৃশংস ও অমানুষিক অপরাধ আর কী হতে পারে? শিশু ও নারীর প্রতি এই নিষ