খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি ও জোট শরীক সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এতে জুলাই গণঅভ্যুত্থান চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করেছে বিধায় কোনরূপ টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। বিএনপিকে ভুলে গেলে চলবে না, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়ে তারা আজকে সরকার গঠন করতে সক্ষম হয়েছ