মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

রোববার আল-খুলাইফি নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছি। এ সময় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি।’

আল-খুলাইফি লিখেছেন, ‘আমি কাতার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার বন্ধন আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছি, যা আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থকে আরও এগিয়ে নেবে।’

এই টেলিফোনালাপ নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ