সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

‘আপাতত ইসলামী আন্দোলনের কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী হাজী মো. ইব্রাহীম। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আপাতত (দলটি রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন করা পর্যন্ত) ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম।’

এর আগে দেওয়া আরেক পোস্টে নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মো. ইব্রাহীম। সেখানে তিনি বলেন, ‘ঢাকা-৫ আসনের জনগণ কোনো ভুল করেননি, বরং দলীয়ভাবে করা একটি রাজনৈতিক ভুলের জবাবই তারা দিয়েছেন।’ কোনো অভিযোগ ছাড়াই জনগণের সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে যারা তার ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মো. ইব্রাহীম।

নির্বাচনের ফল অনুযায়ী, মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট। বিজয়ী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নবী উল্লা নবী পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।

আরেক পোস্টে মো. ইব্রাহীম বলেন, ‘ইসলামী আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। তাদের অনেকেই নিঃস্বার্থভাবে রাতদিন পরিশ্রম করেছেন। দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা সবকিছু ফেলে রেখে রাত জেগে কাজ করেছেন। তৃণমূলের প্রতিটি নেতাকর্মী তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই ত্যাগের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন।’

নির্বাচনের ফলাফল নিয়ে মোটেও হতাশ নয় উল্লেখ করে মো. ইব্রাহীম বলেন, প্রস্তুতি ও কাজ অনুযায়ীই তারা ফল পেয়েছেন। এ নিয়ে কোনো দুঃখ, আক্ষেপ বা অভিযোগ নেই। তবে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের শ্রম, ঘাম ও স্বপ্ন জড়িয়ে আছে। এ সংগঠনকে এগিয়ে নিতে ৩০০ টাকার একটি স্টাম্পে নিজের জীবন, সময় ও সম্পদ সংগঠনের নামে লিখে দিতে তিনি প্রস্তুত, তবে শর্ত হচ্ছে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা ও লক্ষ্য নির্ধারণ। স্পষ্ট পরিকল্পনা ছাড়া আর এক দিনও এগোনো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনকে অভিনন্দন জানিয়ে তার আগামীর সাফল্য কামনা করেন মো. ইব্রাহীম। মো. ইব্রাহীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৬৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর। জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় পর্যায়ে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে এলাকাবাসীর অনেকে মনে করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ