শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

নারায়ণগঞ্জ-৫ আসনে ভোট পুনর্গণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এবিএম সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে দিনভর পরিবেশ ভালো দেখা গেলেও কিছু এলাকায় দেওয়াল ঘড়ির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা, ফলাফল গণনার সময় অনেক কেন্দ্রে এজেন্টদের ভোটগণনা কক্ষের বাইরে রাখা, সিসিটিভি ফুটেজের আওতার বাহিরে ভোটগণনা করা, বাতিল ভোটকে ধানের শীষের ভোট হিসেবে গণনা করা রেজাল্ট না লিখেই পোলিং এজেন্টদের থেকে রেজাল্টশিটে স্বাক্ষর সংগ্রহ করাসহ আমরা প্রচুর অনিয়ম লক্ষ্য করেছি।

তিনি আরও বলেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে নারায়ণগঞ্জ-৫ আসনে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থীকে বিজয়ী হিসেবে দেখা গেলেও, চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় রহস্যজনকভাবে তা পাল্টে দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে, বিজয় নিশ্চিত জেনেও পরিকল্পিতভাবে ফলাফল টেম্পারিং করে বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জনমতের এই প্রতিফলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা নির্বাচন ব্যবস্থার জন্য শুভ নয়।

আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এবিএম সিরাজুল মামুন বলেন, আমরা এই রহস্যজনক ফলাফলের বিষয়ে জেলা নির্বাচন অফিস ও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি। আমি সংশ্লিষ্ট নির্বাচনি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে, প্রতিটি কেন্দ্রের সঠিক হিসাব ও পুনরায় স্বচ্ছতার সঙ্গে ভোট গণনার মাধ্যমে জনগণের প্রকৃত রায় ফিরিয়ে দেওয়া হোক।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ