দলগুলোর পথ ও মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবার ঐক্যবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনপরবর্তী সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।
এসময় তিনি ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরà