সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

নির্বাচনের আগে মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখেছি, রেজাল্টের পরে তার মিল পাচ্ছি না: ফয়জুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনের আগে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা দেখেছিলেন, ঘোষিত ফলাফলের সঙ্গে তার কোনো মিল পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই পীর। নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, ‘দেশ ও মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারাজিতা বলতে আমি কিছু মনে করি না। আমি নির্বাচনের আগে যেই জনগণের থেকে যে অবস্থা জেনেছি, তাদের ভোটের আগ্রহ-উদ্দীপনা কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট বলে সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কী হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি ইসলাম ও দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা-জিতা বলতে কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। বাহ্যিক দৃষ্টিতে ভালোই লাগছে। কিন্তু নির্বাচনের পরে কিছু শৃঙ্খল মানুষ সমস্যা সৃষ্টি করতেছে, মব সৃষ্টি করতেছে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের শায়েস্তাবাদ, মঞ্জিল ফরাজি, মঞ্জিল ভাইকে কিছু দুষ্কৃতিকারী বিএনপির লোক মারধর করছে। আমাদের তিনজন নেতাকর্মীকেও আজ মারধর করা হয়েছে। বিএনপিকে অবশ্যই মনে রাখতে হবে মানুষ এই জুলুম-অত্যাচার থেকে নিরাপত্তা চায়, নিস্তার চায়।’

তিনি বলেন, ‘যদি কেউ কাউকে সাপোর্টই করতে না পারে তাহলে নির্বাচন কেন? তাহলে আপনারা গণতন্ত্রের কথা বলেন কেন? কেউ খোদার কথা সাপোর্ট করতেই পারে। কিন্তু দেখা যায় আমাকে সাপোর্ট করার কারণে এবং সেখানে বিজয় হওয়ার কারণে ওই গুন্ডারা ক্ষিপ্ত হইছে আমরা নেতাকে দেখাতে পারলাম না, আমরা ফাস্ট হতে পারিনি।’

ফয়জুল করিম আরও বলেন, ‘নির্বাচনের আগে যে অবস্থা দেখছি, নির্বাচনের পরের ফলাফলের সঙ্গে তার মিল পাচ্ছি না। এখন সরকার যে ডিক্লার করেছে সেটা ভিন্ন কথা। কিন্তু নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, ফলাফলের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাচ্ছে না আমাদের কোনো নেতা বা সাধারণ ভোটার। কী হয়েছে না হয়েছে সেটা সরকার জানে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ