মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন কায়কোবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

জানা গেছে, ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৫৩ হাজার ৫১৩টি। তবে পোস্টাল ব্যালটের তথ্য পাওয়া যায়নি।

ফল ঘোষণার পর কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ