শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আ.লীগ কার্যালয়ের তালা খুললেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার পর তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির এই নেতা।

এদিকে ওই কার্যালয় খুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্যের ঝড় উঠে। ভিডিওতে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামানকে বলতে শোনা যায়, ‘সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমের যে কাজটি করেছেন আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ এলাকায় অনেক মানুষ নিয়ে অফিসটি খুলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধারা বসবো। আওয়ামীলীগের কোন কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না।

সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বলেন, এটা আমার দলের সিদ্ধান্ত নয় । এলাকায় উত্তেজনা সৃষ্টি না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামীলীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।

জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি কেন্দ্রীয় ভাবেও কোন নির্দেশনা নেই। উপজেলা বিএনপির সভাপতি যেটি করেছে এর দায় তাকে বহন করতে হবে। আমরা বিষয়টি নিয়ে কেন্দ্রে কথা বলবো।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউনুস শেখ বলেন, এই ঘটনাটি আমাদের হতবাক করেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ