মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাকা-৮: প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসিফ মাহমুদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৮ নির্বাচনি আসনে প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর দাবি, বাতিলযোগ্য অসংখ্য ব্যালট পেপারকে আইন বহির্ভূতভাবে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে বৈধ ভোট হিসেবে গণ্য করেছেন প্রিজাইডিং অফিসার।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে করা এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যালট পেপারের ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লেখেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সুস্পষ্ট লঙ্ঘন করে এসব ভোট গণ্য করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, আরপিও-এর অনুচ্ছেদ ৩১(৫)(খ) অনুযায়ী, একজন ভোটারকে ব্যালটের নির্ধারিত ঘরে বিধি মোতাবেক চিহ্ন প্রদান করতে হয়। কিন্তু ছবির ব্যালট পেপারটিতে ভোটারের পছন্দের জায়গাটি অস্পষ্ট।

তিনি আরও লেখেন, আরপিও-এর ৩৬(৪)(গ)(iv) অনুচ্ছেদ অনুযায়ী, যেসব ব্যালটে ভোটারের পছন্দের প্রার্থীকে স্পষ্টভাবে শনাক্ত করা যায় না, সেগুলো বাতিল বলে গণ্য হওয়ার কথা। তবে ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং ও রিটার্নিং অফিসাররা আইনের তোয়াক্কা না করে এমন বিতর্কিত ব্যালটগুলোকে মির্জা আব্বাসের অনুকূলে বৈধ ভোট হিসেবে গণনা করছেন।

তিনি দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে চোখের সামনে এমন অনিয়ম করার মাধ্যমে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এর পেছনের উদ্দেশ্য এখন জাতির সামনে পরিষ্কার।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ