মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাওলানা মামুনুল হককে অল্প ভোটে হারালেন ববি হাজ্জাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনটি ছিল অন্যতম আলোচিত আসন। এখানে জামায়াতে ইসলামীর জোট থেকে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন মাওলানা মামুনুল হক।

১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। অর্থাৎ, তিন হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মাওলানা মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, একে অন্যের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থী। অবশেষে হেসেছেন বিএনপি জোটের প্রার্থী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ